1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারী ইউপি সদস্যকে হত্যা, অভিযোগের তির স্বামীর দিকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নারী ইউপি সদস্যকে হত্যা, অভিযোগের তির স্বামীর দিকে

প্রতিনিধি

নারী ইউপি সদস্যকে হত্যা, অভিযোগের তির স্বামীর দিকে
স্ত্রী ইউপি সদস্য পেয়ারা খাতুন ও স্বামী যুবদল নেতা আব্দুল আলীম।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম পেয়ারা খাতুন। তিনি শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার স্বামী আব্দুল আলীম হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের আব্দুল আলীম প্রথম স্ত্রী থাকা অবস্থায় চাপ সৃষ্টি করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। অন্যদিকে পেয়ারা খাতুন আগেও একবার বিয়ে করেছিলেন এবং তিনি প্রথম স্বামীকে তালাক দেন। বিয়ের পর ধীরে ধীরে আলীম পেয়ারার কাছ থেকে ১৭ লাখ টাকা নেন। এরপর থেকেই দাম্পত্যে বিরোধ দেখা দেয় এবং পেয়ারার ওপর নির্যাতন শুরু হয়।

এ নিয়ে গ্রাম্য সালিসও হয়েছিল। তবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শ্বাসরোধে হত্যার পর আলীম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, আলীম দুজন স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকতেন। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনাই মনে হচ্ছে। আলীম তার আরেক স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!