1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জ শিল্পনগরীতে বিস্ফোরণ : দগ্ধ ৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নারায়ণগঞ্জ শিল্পনগরীতে বিস্ফোরণ : দগ্ধ ৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে

প্রতিনিধি

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন— কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধ কারখানা শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলাম আমরা। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় আমরা ৬ জন দগ্ধ হয়েছি। পরে আমাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে এ বিষয়টি এখনই বলতে পারছি না, ড্রেসিং চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!