1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে টহল ডিউটির সময় রেলওয়ে পুলিশের এক এসআই ও এক কনস্টেবলের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গলাচিপা এলাকার বাসিন্দা অনিক (২৮) ও মিস্টার (২৬) নামে দুইজনকে আটক করে।

এর আগে, একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানার উকিলপাড়া রেললাইন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে উকিলপাড়া রেললাইনের পাশে পায়ে হাঁটার পথে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজনকে মাদক সেবন ও বিক্রির সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে দুইজনকে গাঁজাসহ আটক করেন তারা। তবে ওই সময় আরও ৮ থেকে ১০ জন সেখান থেকে পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়া কয়েকজন আবার ঘটনাস্থলে ফিরে এসে এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় এসআই মিজানুর রহমানের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মানিব্যাগে প্রায় সাত হাজার টাকা ছিল বলে দাবি করছে পুলিশ।

তিনি আরও বলেন, হামলার মুখে দুই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে সরে গিয়ে খানপুর এলাকায় গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তারা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!