1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরে মাটির নিচে লুকানো ছিল ১০ হাজার লিটার জ্বালানি তেল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নাটোরে মাটির নিচে লুকানো ছিল ১০ হাজার লিটার জ্বালানি তেল

প্রতিনিধি

‎নাটোরের সিংড়ায় মাটির নিচে লুকিয়ে রাখা পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে তেল মজুদের অভিযোগে মো. রুবেল (৩৪) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এ ঘটনায় অভিযুক্ত রুবেল ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে এবং সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

‎জানা যায়, শনিবার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় তল্লাশি করে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে

‎‎অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যেন এ ধরনের কাজ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা তৎপর রয়েছি।

‎তিনি আরও জানান, স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!