1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

প্রতিনিধি

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রচার কার্যক্রমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং ভোটাররা তাদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন। তাই নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি আমার।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানী ওয়ারী ৩৯ নং ওয়ার্ড এলাকা নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, প্রচারণায় অংশ নিতে সাধারণ মানুষ নিজেরাই নেমে আসছেন। দীর্ঘদিন ধরে অনেকেই ভোট দিতে পারেননি বলে তারা জানিয়েছেন। এ ছাড়া বড় একটি সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই আসনে প্রায় ৫২ শতাংশ নারী ভোটার রয়েছেন।

তিনি বলেন, প্রচারণার সময় ভোটাররা তাকে আশ্বস্ত করেছেন যে তারা তাকে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন। এ সময় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরছেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতি চাইছেন।

ইশরাক হোসেন জানান, বর্তমানে গ্যাসের সংকট সবচেয়ে বড় সমস্যা হিসেবে সামনে আসছে। যেখানে যাচ্ছি, সেখানেই এ বিষয়ে অভিযোগ পাচ্ছি। ভোটারদের আশ্বস্ত করে বলতে চাই, নির্বাচিত হলে গ্যাসের সংকট নিরসনে কাজ করে যাবো।

এছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে প্রতিশ্রুতি আমার রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও আমি ভোটারদের সঙ্গে কথা বলছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!