1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নরসিংদীতে স্বল্প টাকায় উন্নত চিকিৎসা দিবেন: হার্ট ফাউন্ডেশন - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

নরসিংদীতে স্বল্প টাকায় উন্নত চিকিৎসা দিবেন: হার্ট ফাউন্ডেশন

প্রতিনিধি

“আর্থিক অসচ্ছলতা’র জন্য কোন মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হবেন না” এমন সংকল্প নিয়ে যাত্রা শুরু হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট নরসিংদী। বুধবার দুপুরে নরসিংদী সদর রোডে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী ইনডিপেনডেন্স কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট নরসিংদী’র মহাসচিব আব্দুল সালাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিটান ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর অহিভূষন চক্রবর্তী, স্বাধীন বাংলার ফুটবল ফেডারেশনের সদস্য বীরমুক্তিযোদ্ধা সুভাষ সাহা, নরসিংদী পৌর মহিলা কাউন্সিল ইয়াছিন সুলতানা, নরসিংদী চেম্বার অব কমার্স এর পরিচালক মো. আল-আমীন রহমান।

হসপিটাল কতৃপক্ষ জানায়, নরসিংদী জেলা শহরে হৃদরোগ ও অন্যান্য বিষয়ে মানসম্পন্ন একটি হসপিটাল।
৬তলা এই ভবনে রয়েছে বহিঃবিভাগ ও জরুরী বিভাগ। এখানে সপ্তাহে ৭দিন হৃদরোগ, ডায়াবেটিক, কিডনী রোগসহ চিকিৎসা সেবা দেওয়া হবে। আর ২৪ ঘন্টা জরুরী সেবা চালু থাকবে।

তারা আরো জানান, আমাদের হসপিটালের রোগীদের প্রতিনিয়ত ফ্রি ঔষধ ও ডায়াবেটিক আক্রান্ত রোগীদেরকে ফ্রি ইনসুলিন প্রদানের ব্যবস্থা থাকবে। স্বল্প টাকায় উন্নত চিকিৎসা দিবেন এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। যাতে আর কোন রোগীকে ঢাকায় যেতে না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!