1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, আহত ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, আহত ৩

প্রতিনিধি

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা লাঠিসোটা ও দেশী-বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

এ সময় দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

মোসাদ্দেক পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালমিয়া মেম্বার এবং নরসিংদী সদর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা।

আহতরা হলেন, গুলিবিদ্ধ পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২), একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। তারা মোসাদ্দেকের পক্ষের বলে জানা গেছে।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পাঁচদোনার বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!