1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। এমন সময় তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে যান স্বামী। বৃহস্পতিবার (২০ জুন) সকালে শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসাথে গোসলে নামলে তীব্র স্রোতে ডুবে যান স্বামী জহিরুল ইসলাম (৩৫)। নিখোঁজ জহির চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মাদরাসা রোড এলাকার মৃত মনসুর বেপারীর ছেলে।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তার মরদেহ উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে মরদেহ উদ্ধার করা যাচ্ছে না।

চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, তারা স্বামী-স্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় এক সাথে নদীতে গোসল করতে নামে। জহির পানিতে ডুব দিয়ে আর ওঠেনি। স্ত্রী জহিরকে না পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জহিরকে উদ্ধারের চেষ্টা করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!