1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন সরকারে ৪৫ জন মন্ত্রী ধরে প্রস্তুত হচ্ছে গাড়ি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

নতুন সরকারে ৪৫ জন মন্ত্রী ধরে প্রস্তুত হচ্ছে গাড়ি

প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিসভার সদস্যদের জন্য আগাম গাড়ি প্রস্তুত করছে সরকার। প্রাথমিকভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে সর্বোচ্চ ৪৫ জন সদস্য ধরে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। তার পরই শুরু হবে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।

শপথ অনুষ্ঠান

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

রাষ্ট্রপতি প্রথমে সরকারপ্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রস্তুত হচ্ছে ৫০টি গাড়ি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য সংখ্যা ৪৫ জন ধরে নিয়ে সরকারি যানবাহন অধিদপ্তরকে গাড়ি প্রস্তুত রাখতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ভিভিআইপি প্রটোকল অনুযায়ী, সবসময় কিছু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে হয়। কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনার কারণে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে অতিরিক্ত পাঁচটি গাড়িসহ মোট ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে।

জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যে গাড়িগুলো ব্যবহার করছেন, সেগুলোর পাশাপাশি সরকারি যানবাহন অধিদপ্তরের বহরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুত করা হচ্ছে। শপথ অনুষ্ঠানের দিন এসব গাড়ি নতুন মন্ত্রিসভার সদস্যদের বাসা থেকে বঙ্গভবনে আনার কাজে ব্যবহৃত হবে।

কর্মকর্তাদের বক্তব্য

মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা কত হবে, তা সংশ্লিষ্ট সরকারই চূড়ান্ত করবে। নির্বাচনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গাড়ির চাহিদা জানানো হলে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে।

এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বলেন,
“মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। ঠিক কতগুলো গাড়ি লাগবে, তা শপথের দিন চূড়ান্তভাবে জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!