1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রতিনিধি

আন্দোলন-সংগ্রামের পর বিএনপি এখন দেশ গড়ার কাজে নিয়োজিত এবং নতুনভাবে বাংলাদেশ গড়াই দলের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আন্দোলন-সংগ্রামের পর আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত আছি। আমাদের লক্ষ্য নতুনভাবে এই বাংলাদেশ গড়া। এ কাজে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে চিন্তা করছেন এবং নতুনভাবে দেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন, গত চার মাসে তার প্রতিটি পদক্ষেপ দৃশ্যমান। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, বিসিবির পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল রহমান বাচ্চু, এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ অন্যান্য অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!