1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীণফোন : পলক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীণফোন : পলক

ঢাকা প্রতিনিধি :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীণফোন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট সিটিজেন, স্মার্ট নাগরিক, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রামীনফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী গ্রামীণফোন দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

পলক আরো বলেন, দেশে গ্রামীণফোনের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। বর্তমানে দেশে ১৩ কোটির অধিক ইন্টারনেট ব্যবহাকারী রয়েছে। নগর, গ্রাম, পাহাড়, দ্বীপ কিংবা যত দুর্গম এলাকাই হোক না কেন উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কমমূল্যে পৌঁছে দেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!