1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল’

প্রতিনিধি

‘নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল’
বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাহিদ কাপুর ও মীরা রাজপুতকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রসায়ন দেখে মুগ্ধ হন অনুরাগীরা। তবে এই ঝলমলে সুখী গৃহকোণের আড়ালে মীরার শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন।

২০১৫ সালে যখন শাহিদ কাপুরের সঙ্গে মীরার বিয়ে হয়, তখন মীরা ছিলেন দিল্লির এক সাধারণ তরুণী। বলিউডের জাঁকজমকপূর্ণ জীবন ছিল তার কাছে একদমই অচেনা। মীরা জানান, বিয়ের পর মুম্বাই আসার পর এক গভীর একাকীত্ব তাকে গ্রাস করেছিল। বাইরের দুনিয়ার কাছে তাদের জীবনটা স্বপ্নের মতো মনে হলেও, পর্দার ওপারে মীরা লড়ছিলেন মানসিক অবসাদের সঙ্গে।

মীরার ভাষ্যমতে, ‘বিয়ের পর আমি কিছুটা গুটিয়ে গিয়েছিলাম। আমার এই আচরণ দেখে অনেকেই ভাবতেন আমি হয়তো খুব নাকউঁচু বা অহংকারী। কিন্তু আসল সত্যিটা হলো, নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার অনেকটা সময় লেগেছিল।’

কন্যাকে প্রকাশ্যে আনলেন রাজকুমার-পত্রলেখা
বিষণ্ণতার কারণ ব্যাখ্যা করে মীরা আরও বলেন, ‘আমার বয়সী বন্ধুরা যখন ক্যারিয়ার গড়া কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দিচ্ছে, কেউবা চাকরিতে প্রমোশন পাচ্ছে ঠিক সেই সময়ে আমি ঘর-সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুদের সঙ্গে আমার জীবনের এই ব্যবধান আমাকে মানসিকভাবে বেশ পিছিয়ে দিয়েছিল। মনে হতো একা হয়ে গেছি।’

তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন মীরা। ঘর-সংসার সামলানোর পাশাপাশি এখন তিনি সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা। শাহিদের সঙ্গে তার ১১ বছরের দাম্পত্য এখন বলিউডের জন্য এক অনন্য উদাহরণ। সমালোচনা আর কটাক্ষকে পাশ কাটিয়ে মীরা প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে যেকোনো প্রতিকূল পরিবেশেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!