1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন শফিকুর রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নওগাঁর সমাবেশে পৌঁছেছেন শফিকুর রহমান

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে নওগাঁর সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নওগাঁ স্টেডিয়াম মাঠে এসে পৌঁছায়। পরে সেখান থেকে গাড়িতে করে তিনি শহরের এটিএম মাঠের সমাবেশস্থলে পৌঁছান। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী, সর্মথকরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘বাংলাদেশ জামায়েতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জামায়াত আমিরের আগমন, শুভোচ্ছা স্বাগতম- এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থলের চারপাশ।

এর আগে, জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে এ মাঠে জড়ো হন। মঞ্চে বক্তব্য দেন জামায়াত ও ১১ দলীয় জোটের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। জনসভা ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে।

উল্লেখ্য, সকালে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসেন শফিকুর রহমান। নওগাঁর জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর রাজশাহী এবং নাটোরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!