1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর ছয় আসনে ৩২ প্রার্থীর প্রতীক বরাদ্দ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

নওগাঁর ছয় আসনে ৩২ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনী প্রচারণা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।

রিটার্নিং অফিসার জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আচরণবিধি মেনে সভা-সমাবেশ ও গণসংযোগ করতে পারবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও তিনি জানান।

নওগাঁর ছয়টি আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর): মোস্তাফিজুর রহমান (বিএনপি)—ধানের শীষ; কৈলাশ চন্দ্র রবিদাস (এনসিপি)—মাছ।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): সামসুজ্জোহা খান (বিএনপি)—ধানের শীষ; এনামুল হক (জামায়াত)—দাঁড়িপাল্লা; মতিবুল ইসলাম (এবি পার্টি)—ঈগল।

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছি):ফজলে হুদা বাবুল (বিএনপি)—ধানের শীষ; খবিরুল ইসলাম (জামায়াত)—দাঁড়িপাল্লা।

নওগাঁ-৪ (মান্দা):একরামুল বারী টিপু (বিএনপি)—ধানের শীষ।
নওগাঁ-৫ (নওগাঁ সদর): জাহিদুল ইসলাম ধলু (বিএনপি)—ধানের শীষ; আবু সাদাত মো. সায়েম (জামায়াত)—দাঁড়িপাল্লা; আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)—লাঙ্গল।

নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর):শেখ মো. রেজাউল ইসলাম রেজু (বিএনপি)—ধানের শীষ।

এ ছাড়া পাঁচজন স্বতন্ত্র প্রার্থী পৃথক পৃথক প্রতীক পেয়েছেন। জামায়াতে ইসলামী তাদের নিবন্ধিত প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। আইন মেনে প্রচারণা চালানোর জন্য তিনি প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধিকাংশ প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীরা সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।

নওগাঁ-৫ আসনের বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।

প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার পর নওগাঁর হাট-বাজার ও বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগে প্রার্থীরা মাইকিং, পোস্টার ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!