1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় রাকাব-এর বৈশাখী মেলা ও হালখাতা শুরু, প্রথম দিনেই আদায় ৫ লাখ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নওগাঁয় রাকাব-এর বৈশাখী মেলা ও হালখাতা শুরু, প্রথম দিনেই আদায় ৫ লাখ

নওগাঁয় রাকাব-এর বৈশাখী মেলা ও হালখাতা শুরু, প্রথম দিনেই আদায় ৫ লাখ মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে ও পহেলা বৈশাখের আমেজে নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাকাব নওগাঁ শাখায় ফিতা কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। এই বিশেষ কর্মসূচি চলবে আগামীকাল ১৬ এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী দিনেই ব্যাংকের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। জোনাল ব্যবস্থাপকের উপস্থিতিতে এদিন সরাসরি ৫ লক্ষ টাকা শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। বকেয়া ঋণ পরিশোধ করে গ্রাহকরা তাদের হিসাব হালনাগাদ করলে ব্যাংকের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন বলেন, “হালখাতা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। আমরা চাই গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংক যেমন গতিশীল হয়, তেমনি নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে গ্রাহকগণও পুনরায় নতুন ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পান।”
উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই হালখাতা ও বৈশাখী মেলার মাধ্যমে প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণ কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!