1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় মান্দায় ‘কাব্য কথন’ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নওগাঁয় মান্দায় ‘কাব্য কথন’ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁর মান্দায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিল্পের প্রসারে ‘কাব্য কথন’ শীর্ষক এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আবৃত্তির নতুন শাখা চালুর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শনিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
কর্মশালায় বক্তারা প্রমিত বাংলা উচ্চারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভাষার সঠিক সৌন্দর্য রক্ষায় শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নেই। এটি কেবল আবৃত্তি শিল্পীদের জন্যই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে পডকাস্ট ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবৃত্তি শিল্পীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘বাংলা ভাষার গুরুত্ব ও সঠিক ব্যবহার সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই আমাদের এ আয়োজন। আমরা চাই আগামী প্রজন্ম যেন প্রমিত উচ্চারণে কথা বলতে পারে এবং বাংলা সাহিত্যের রস আস্বাদন করতে পারে।’

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি করেন এবং প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন। কর্মশালায় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!