1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় এনসিপির জেলা আহ্বায়ক রুবেল চৌধুরী, সদস্যসচিব দিপু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নওগাঁয় এনসিপির জেলা আহ্বায়ক রুবেল চৌধুরী, সদস্যসচিব দিপু

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাহফুজার রহমান চৌধুরী রুবেলকে আহ্বায়ক এবং খন্দকার তারিকুল ইসলাম দিপুকে সদস্যসচিব করে ৭৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষর রয়েছে।
নতুন এই আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৯টি মূল পদ এবং ৫১ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাহারুল হক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, আখিয়ার পরাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মান্নান, মো. জিয়াউর রহমান, মো. গোলাম রাব্বানী ও এস. এম. জাহিদ রাব্বানী রশিদ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুজ্জামান প্রভাত। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সুজন কুমার মণ্ডল, তৌফিকুর তপু, আব্দুল হান্নান, মো. নুরুজ্জামান শেখ, তৌফিক আহমেদ তুলিন এবং রাহাত চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জুরুল আহসান রনি, বিপুল হাসান শিবলু, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, আবু আসাদ নওসের আজম ও আকরাম হোসেন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে অনুমোদন পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাহফিন শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী।
এ বিষয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেল বলেন, নতুন দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা অন্যান্য দলের তুলনায় বেশি। দল এখন প্রাথমিক পর্যায়ে আছে। অল্প সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হবে। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই এখন আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!