1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধৈর্যের ফল ভালো হয়, জনসম্মুখে গালিগালাজ মানুষ আশা করেনি : মির্জা আব্বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধৈর্যের ফল ভালো হয়, জনসম্মুখে গালিগালাজ মানুষ আশা করেনি : মির্জা আব্বাস

প্রতিনিধি

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা-৮ আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে কৃতজ্ঞতা জানাতে দেখা যায় তাকে।

ভোটের দিন সবচেয়ে চিন্তার মুহূর্ত প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যখন শুনলাম কোনো কোনো কেন্দ্রে তারা আমাদের ব্যালট বাতিল করে দিচ্ছেন। এটাই ছিল সবচেয়ে চিন্তার মুহূর্ত।

নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে এটা খুব কষ্টকর ব্যাপার ছিল।

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন একটা আনন্দ ও উৎসবের ব্যাপার। যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত। অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য। আর কিছু নয়।

ঢাকা-৮ এর ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। তিনি কারও কারও দ্বারা খুব বিরক্ত হচ্ছেন। এ জন্য মানুষের আগ্রহটা বেশি ছিল। কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে, এটা মানুষ আশা করেনি। এ কারণে ফলটার জন্য অপেক্ষা করেছিলেন তারা।

ভোটের মাঠে কোনো কৌশল অবলম্বন করেননি জানিয়ে মির্জা আব্বাস বলেন, আসলে আমি কোনো কৌশল অবলম্বন করিনি। তবে মানুষের সামনে আমার সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরি করেই সে নিজেকে হাইলাইটেড করেছে। কিন্তু এটা অপকৌশল। তার জীবনে এটা প্রথম নির্বাচন হতে পারে। কিন্তু আমি তো একটা করিনি। আমার সঙ্গে আগেও অনেক বাঘা-বাঘা প্রার্থী ছিলেন। কিন্তু এই নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!