1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল, জরুরি অবস্থা জারি "নিউজিল্যান্ডে " - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল, জরুরি অবস্থা জারি “নিউজিল্যান্ডে “

প্রতিনিধি

নিউজিল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের দিকে তীব্র শক্তি নিয়ে ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কিউই প্রশাসন।

দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জারি হলো এমন সতর্কতা। সাইক্লোনের প্রভাবে ইতোমধ্যে অঞ্চলটিতে বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

ঘোষণায় জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অফ প্লেন্টি, ওয়াইকাটো ও হকস বে-তে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এসব এলাকায় ভ্রমণ নিয়ন্ত্রণসহ যেকোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারবে সরকার। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে জরুরি বিভাগ।

এদিকে খারাপ আবহাওয়ার প্রভাবে ব্যাহত হয়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন। মঙ্গলবার সকালে অন্তত ৩৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন ছিল।

সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন।

নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রেড অ্যালার্ট জারি থাকায় বাতিল হয়েছে ৫ শতাধিক ফ্লাইট। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!