1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে অসহায় বাচ্চু মিয়ার জন্য নতুন ঘর নির্মাণ করে দিলেন এস এম আলম হোসেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধামরাইয়ে অসহায় বাচ্চু মিয়ার জন্য নতুন ঘর নির্মাণ করে দিলেন এস এম আলম হোসেন

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের আমরাইল এলাকার অসহায় ও দরিদ্র বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বসবাসের জন্য একটি ঘর থাকলেও সেটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। পরিবারের ছয় সদস্যকে একটি মাত্র ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো। বৃষ্টি হলেই ঘরের ছাদ দিয়ে পানি পড়ত, ফলে ঘরটি বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ত।
বাচ্চু মিয়ার এমন দুর্দশার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়ান সমাজসেবক এস এম আলম হোসেন। নিজ অর্থায়নে তিনি অসহায় পরিবারটির জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দেন। তার এই উদ্যোগে বাচ্চু মিয়ার পরিবারের দীর্ঘদিনের কষ্টের অবসান হয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিক বলেন, দীর্ঘদিন ধরে বাচ্চু মিয়ার পরিবার খুবই কষ্টে ছিল। একটি ঘরে ছয়জন মানুষ বসবাস করতেন। বৃষ্টি হলে ঘরে পানি পড়ত, তাদের দুর্ভোগের শেষ ছিল না। তাদের এই কষ্ট দেখে এস এম আলম হোসেন এগিয়ে এসেছেন। আমরা তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং তিনি যেন সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে পারেন, সেই কামনা করি।

এ বিষয়ে এস এম আলম হোসেন বলেন, মসজিদ, মন্দির এবং অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আমার ভালো লাগে। তাই নিজ অর্থায়নে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, এজন্য আমি তাঁর কাছে শুকরিয়া আদায় করি। ভবিষ্যতেও যেন অসহায় মানুষের পাশে থেকে আরও উন্নয়নমূলক কাজ করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।

এলাকাবাসীর মতে, এস এম আলম হোসেনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!