1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধর্ষণের বিচার দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধর্ষণের বিচার দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ

প্রতিনিধি

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে যাওয়া ও এতে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা।

এসময় তারা ‘ছাত্রীরা আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’, ‘আমাদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’— এসব স্লোগান দিতে থাকেন।

ভিকারুননিসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী স্নেহা মনি বলেন, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে এমন পুলিশ আমাদের দরকার নেই।

তিনি বলেন, আমরা দুপুর ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। তবে সরকার কোনো উদ্যোগ না নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে।

স্নেহা মনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে এখানে আসি। বাসায় আমার বাবা-মা দুশ্চিন্তায় থাকেন। এই অবস্থা আমার মতো সব ছাত্রীর। আমরা নিরাপদে ঘরে ফিরতে চাই। প্রশাসনকে আমাদের নিরাপদ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে এ বিক্ষোভ করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!