1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস

প্রতিনিধি

প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ট্রাভিস হেড এবার গোল্ডেন ডাক খেলেন। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও। দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে ভালো শুরু করেছিল স্কটল্যান্ড। তবে তিনে নেমে ঝড় তোলেন জশ ইংলিস। তার তাণ্ডবে উড়ে গেছে স্কটিশরা।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুগেছে স্কটল্যান্ড। ব্র্যান্ডন ম্যাকমুলান ছাড়া আর কেউই উইকেটে দাঁড়াতেই পারেননি। মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ম্যাকমুলান করেছেন দলীয় সর্বোচ্চ ৫৯ রান। তাছাড়া জর্জ মান্সির ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৯ রান।

এর আগে অজিদের শুরুটাও ভালো হয়নি। ২৩ রান তুলতেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়। তবে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন ইংলিস। গ্রিন ৩৬ রানে ফিরলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংলিস।

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ইংলিস ৪৯ বলে করেন ১০৩ রান। বিস্ফোরক ইনিংসটি গড়ার পথে ৭টি করে চার ও ছক্কা মারেন এই উইকেটকিপার ব্যাটার। ইংলিসের ৪৩ বলের শতক দেশের হয়ে এই সংস্করণে দ্রুততম।

আগের রেকর্ডেও ছিল তার নাম, তবে যৌথভাবে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারন ফিঞ্চ এবং ২০২৩ সালে ভারতের বিপক্ষে পাঁচ দিনের ব্যবধানে ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল ৪৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!