1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে শঙ্কা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে শঙ্কা

খেলাধুলা ডেস্ক

জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ‍শুরু করেছে বাংলাদেশ। যেখানে ছিলেন না মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এবার তার দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জ্বরে ভুগছেন হৃদয়। এরই মাঝে আজ (শুক্রবার) বিরতি ছাড়াই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ–তে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে জ্বরের কারণে প্রথম ম্যাচেও ছিলেন না বলে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র। ওই কর্মকর্তা বলছেন, ‘তার (হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ.

একই কথা জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী, ‘দলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, জানতে পেরেছি হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদিও তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। তাদের পক্ষে রহমানউল্লাহ গুরবাজ ৪০ এবং মোহাম্মদ নবি ৩৮ রান করেন। বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। আফগানদের লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু এর পরই শুরু হয় উইকেটের মিছিল। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। নুরুল হাসান সোহান ২৩ এবং রিশাদ করেন ১৪ রান। আফগানদের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন অধিনায়ক রশিদ খান। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ টাইগাররা ফের আফগানদের মোকাবিলা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!