1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সৈনিক শামসুদ্দিন বিশ্বাসের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সৈনিক শামসুদ্দিন বিশ্বাসের মৃত্যু

প্রতিনিধি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক শামসুদ্দিন বিশ্বাস (১০৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ অক্টোবর) ভোরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত গোলাম মোস্তাফার ছেলে।

শামসুদ্দিন বিশ্বাসের বড় ছেলে, পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি আরও জানান, শামসুদ্দিন বিশ্বাস ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিয়মিত সরকারি ভাতা পেয়ে আসছিলেন।

জোহরের পর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজার পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে যশোরের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা মরহুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানাজায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!