1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধি

দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনের কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। তিনি বলেছেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করা সম্ভব।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হওয়ায় যান চলাচলে কিছুটা সমস্যা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ায় এবং সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে, তাহলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করছেন, তাদের সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

বক্তব্যের শেষাংশে তিনি জানান, মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হওয়ায় এদিন দীর্ঘ বক্তব্য দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে পৃথক সভা-সমাবেশের মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বিএনপির নেতাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!