1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো ব্যবস্থা চান প্রধানমন্ত্রী - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

দেশে ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো ব্যবস্থা চান প্রধানমন্ত্রী

প্রতিনিধি

 

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারে ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো বিচারব্যবস্থা চালুর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিচারব্যবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রদানের প্রয়োজনীয়তা থাকবে না।

১৭ মে, বৃহস্পতিবার রাজধানীর ঢাকার গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা জানান।

প্রধানমমন্ত্রী বলেন, ‘ন্যুরেমবার্গ ট্রায়ালের ন্যায় বিচারব্যবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রদানের প্রয়োজন হয় না। ন্যুরেমবার্গের বিচারকরা কোনো সাক্ষী গ্রহণ করেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে যুক্তদের বিচারে এখনো এই ব্যবস্থা চালু রয়েছে। আমাদের দেশেও মানবতাবিরোধী অপরাধের বিচারে এই ব্যবস্থা আমরা চালু করতে পারি।’

মানবতাবিরোধী বিচারে সাক্ষী দেওয়ার ঘটনায় অনেকে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি।’

এসব হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদেরও মানবতাবিরোধী অপরাধী বলে গণ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদেরকেও মানবতাবিরোধী অপরাধীদের ন্যায় বিচারের মুখোমুখি করা উচিত। তাদেরকেও উপযুক্ত শাস্তি দেয়া প্রয়োজন।’

যুদ্ধাপরাধের ঘটনায় দেওয়া সাক্ষীদের যথাযথ খেয়াল রাখার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বলেন, ‘আপনারা এটা নিশ্চিত করুন, যাতে কোনো সাক্ষী নির্যাতন ও হামলার শিকার না হন।’

ন্যুরেমবার্গ জার্মানির বাভারিয়া প্রদেশের একটি শহর। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ওই বছরের ২০ নভেম্বর শহরটিতে বিশ্বযুদ্ধে ষড়যন্ত্র ও গণহত্যায় অভিযুক্ত হিটলারের গেস্টাপো ও নাৎসি বাহিনীর নেতাদের বিচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!