1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের স্বার্থে জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশের স্বার্থে জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন

প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।
তিনি বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি আশাপ্রকাশ করে বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবে। উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন সাংবাদিকতা ও ফিল্ম-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।” সেইসঙ্গে কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য উপদেষ্টা জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!