1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের সব উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশের সব উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দেশের সব উপজেলায় টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে।
আজ জেলার রানীনগর উপজেলা সদরে নব-নির্মিত টিটিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে অদক্ষ শ্রমিকের কোন বাজার নাই। দক্ষ শ্রমিকের উপযোগিতা এবং কদর বৃদ্ধি পেয়েছে। মানুষের দক্ষতার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে সরকার নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, টিটিসির মতো এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে, যাতে তা থেকে প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ প্রশিক্ষিতদের  বিদেশে পাঠানো সম্ভব হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ শতভাগ সে সুবিধা ভোগ করছেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।
আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সহযোগিতা দেয়ার আহবান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, উন্নয়নের সুফল পেতে সরকার দক্ষ কৃষকদেরও বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে কৃষকদেরও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় জনগণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক মো: শহিদুল আলম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ ৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক উপ-সচিব সাইফুল হক চৌধুরী, অতিরিক্ত  জেলা প্রশাসক শিক্ষা মোঃ জাকির হোসেন ও অতিরক্ত জেলা প্রশাসক মোঃ গাজিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সারাদেশে ৪০টি টিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদফতর নওগাঁ মোট ৩৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৬ মাস মেয়াদি মোট ৮৮০ জন প্রশিক্ষণার্থী ৬টি ট্রেডে প্রশিক্ষণ  গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!