1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশি পর্যবেক্ষক মোতায়েনের সময় বাড়াল ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

দেশি পর্যবেক্ষক মোতায়েনের সময় বাড়াল ইসি

প্রতিনিধি

দেশি পর্যবেক্ষক মোতায়েনের সময় বাড়াল ইসি
জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে পর্যবেক্ষণ করতে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে লিখিত আবেদন জমা দিতে বলেছিল ইসি। তবে এবার শেষদিনে এসে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নাসির উদ্দিন কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। তবে তফসিল ঘোষণার ১০ দিন পর সময় বাড়িয়েছে ইসি।

ইসি আরও জানায়, আবেদনে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে। পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের মধ্যে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের নিম্নলিখিত সত্যায়িত কাগজপত্রাদি সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!