ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। জনবন্ধু ফখরুল আলম সমর বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব
শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক

সম্প্রীতির দেশ।
আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। তিনি বলেন, ইসলাম শান্তি কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা সাম্যসহ বিশ্বজনীন। কল্যাণকে ইসলাম ধারণ করে। তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দো-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।