1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেড় বছর পর জাতীয় দলে ফিরে কি বললেন নেইমার ! - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ, ইরানের প্রতি সংহতি প্রকাশ স্পিকারের

দেড় বছর পর জাতীয় দলে ফিরে কি বললেন নেইমার !

প্রতিনিধি

নেইমারের জাতীয় দলে ফেরাটা প্রত্যাশিতই ছিল। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগে সেলেসাওরা কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে। নেইমারকে রেখেই আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।

প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের ইনজুরিতে পড়েন নেইমার। যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে।

পুনরায় মাঠে ফেরেন ২০২৪ সালের অক্টোবরে, সৌদি ক্লাব আল-হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে লম্বা সময় পর ম্যাচ খেলেন। এরপর আবারও চোটের অস্বস্তিতে পড়ার পর নেইমারকে আর রাখতে চায়নি আল-হিলাল, তিনি নিজেও সান্তোসে ফিরতে মুখিয়ে ছিলেন। ফলে জানুয়ারির শীতকালীন উইন্ডোতেই তিনি বড় অঙ্কের আর্থিক সুবিধা ফেলে প্রত্যাবর্তন করেন শৈশবের ঠিকানায়।
চোট কাটিয়ে পুরোনো ছন্দে ফেরার পথে আছেন নেইমার। এরই মধ্যে জাতীয় দলে ফিরছেন। কোচ দরিভালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখছিলেন নেইমার। সেটিরই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ফিরতে পেরে খুশি। ব্রাজিল সুপারস্টারকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরাও।

এদিকে, নেইমারকে নিয়ে সেলেসাও কোচ দরিভাল বলছিলেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’

ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে নিয়ে দরিভাল বলেন, ‘আমরা তার অপেক্ষায় ছিলাম। আমি আশা করি সেও তার এই প্রত্যাবর্তনের খুশিই হবে। আমরা এখানে তার পুরোনো সামর্থ্য ফিরে পেতে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারব বলে আশাবাদী। আমরা অনেক বড় প্রত্যাশার ভার ও তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিতে চাই না। আসন্ন কঠিন ম্যাচে ভারসাম্য তৈরি করতে চেয়েছি, আমি তাকে দলের জন্য পুরো প্রস্তুত দেখতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!