1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দূতাবাসের উদ্যোগে কুয়েত থেকে দেশে ফিরলেন অসুস্থ নারী কর্মী রেশমা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দূতাবাসের উদ্যোগে কুয়েত থেকে দেশে ফিরলেন অসুস্থ নারী কর্মী রেশমা

প্রতিনিধি

কুয়েতে অসুস্থতা ও মানবিক সংকটে পড়া বাংলাদেশি নারী কর্মী রেশমা বেগমকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে দেশে ফিরিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত। দূতাবাসের তত্ত্বাবধানে তিনি গত ১৪ জুন জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, কুয়েতে অবস্থানকালে রেশমা বেগম শারীরিক অসুস্থতা ও মানবিক সংকটে পড়েন। বিষয়টি দূতাবাসের নজরে এলে তার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। দেশে ফেরার সময় দূতাবাসের একজন প্রতিনিধি তাকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

এদিকে, এর আগে গত ৪ জুন কুয়েতে মানবিক সংকটে পড়া আরেক বাংলাদেশি নাগরিক মো. ইমনকেও প্রয়োজনীয় সহায়তা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করেছিল দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কুয়েতে বিভিন্ন কারণে অসুস্থতা, কর্মস্থল-সংক্রান্ত জটিলতা বা মানবিক সমস্যায় পড়া বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তনে সহায়তা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দূতাবাস।

প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিক সংকটে পড়লে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান সহজ হয় এবং নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের পথ সুগম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!