1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্নীতির মামলায় কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুর্নীতির মামলায় কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে

প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ নভেম্বর) দুদক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, আসামি সৈয়দ শরীফুল ইসলাম মাঠপর্যায়ের কৃষি অফিস ও আঞ্চলিক কার্যালয় থেকে কোনো চাহিদাপত্র ছাড়াই ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরে প্রায় ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৫ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার মাধ্যমে জালিয়াতি ও আত্মসাৎ করেন। অভিযোগে বলা হয়েছে, আসামি স্বেচ্ছায় ও সজ্ঞানে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিনষ্ট করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। দুদক জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৬৬/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!