1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্নীতিমুক্তির শীর্ষে ডেনমার্ক, কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ দশ প্রকাশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দুর্নীতিমুক্তির শীর্ষে ডেনমার্ক, কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ দশ প্রকাশ

প্রতিনিধি

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স—সিপিআই) ২০২৫-এ ১০০ স্কোরের মধ্যে দেশটির প্রাপ্তি ৮৯। যদিও এটি গত বছরের তুলনায় এক পয়েন্ট কম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সূচকটির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান।

টিআইবির প্রতিবেদনে দেখা যায়, কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, যার স্কোর ৮৮। ৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে নিউজিল্যান্ড ও নরওয়ে, দেশ দুটির স্কোর ৮১।

৮০ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছে সুইডেন ও সুইজারল্যান্ড। ষষ্ঠ অবস্থানে থাকা লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের স্কোর ৭৮। সপ্তম অবস্থানে যৌথভাবে রয়েছে জার্মানি ও আইসল্যান্ড, যাদের স্কোর ৭৭।

অষ্টম স্থানে যৌথভাবে রয়েছে অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, হংকং ও আয়ারল্যান্ড—প্রতিটি দেশের স্কোর ৭৬। ৭৫ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে কানাডা এবং ৭৩ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে উরুগুয়ে।

টিআইবি জানায়, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে এবারের সিপিআই সূচক প্রকাশ করা হয়েছে, যা সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৫ সাল থেকে প্রতিবছর দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ প্রথমবার এই সূচকে অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে। সে সময় তালিকায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিল ৯১।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের এবং পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!