1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রতিনিধি

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যা চেষ্টা মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রোববার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগার কর্তৃপক্ষ জানায়, জামিননামা পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একইদিনে জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আইনি বাধা নেই।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর আজিমপুর এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি প্রকাশ্যে ছিলেন না; গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর তাকে সামনে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!