1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুপুরের পর কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দুপুরের পর কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হলেও সকালে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের চাপ। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সারি ও অপেক্ষমাণ ভোটারদের ভিড়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৭ ও ১৮ আসনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল এবং রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার পর নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রমুখী হন। অনেককে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে আসা আফসানা খানম বলেন, “সকালে সাংসারিক কাজ থাকায় দুপুরে ভোট দিতে এসেছি। লাইনে একটু ভিড় আছে, তবে পরিবেশ শান্ত।”

উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইনে ভোটগ্রহণ করতে দেখা গেছে। রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রেও দুপুরের পর ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা, তবে কোথাও বিশৃঙ্খলার দৃশ্য চোখে পড়েনি।

এদিকে প্রায় সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল আলম মৃধা বলেন, “সকাল থেকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালে তুলনামূলক কম থাকলেও দুপুরে ভোটার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি শান্ত এবং নির্বাচন ভালোভাবে চলছে।”

সব মিলিয়ে দুপুরের পর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!