1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুপুরের ঘুমভাব কাটাবেন কীভাবে - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

দুপুরের ঘুমভাব কাটাবেন কীভাবে

প্রতিনিধি

বেলা গড়িয়ে দুপুর এলেই চোখ যেন বন্ধ হয়ে আসে৷ বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর পর। কিন্তু কাজের মাঝে এই ঘুম ঘুম ভাবের কারণে কাজে মনযোগ দেওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু কাজ ঠিকই চালিয়ে যেতে হয়। যারা ঘরে থাকেন তারা কিছুক্ষন চোখ বন্ধ করে শুয়ে নিলে সমস্যা নেই কিন্তু যারা অফিসে থাকেন তাদের জন্য এটা বেশ যন্ত্রণাদায়ক । কিন্তু কি করা যায় এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে? দুপুরে এই ঘুমঘুম ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের জন্য রইল সহজ কয়েকটা টিপস।

কী করবেন দুপুরে?

১. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে। ক্ষুধা মেটানোর জন্য অল্প পরিমাণে খাবার খান। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না।

২. খাওয়ার পর জল পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এর ফলে ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে।

৩. দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন।

৪. যদি খুব ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। এতেও ঘুম দূর হবে।

৫. যদি সম্ভব হয় তাহলে কাজের ফাঁকে মাত্র ১০-১৫ মিনিটের পাওয়ার ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না।

সকালেই নিয়ে রাখুন কিছুটা প্রস্তুতি৷ সকালেই নিম্নলিখিত কাজগুলো করলে দুপুরবেলায় এই যন্ত্রণা থেকে সহজেই রেহাই পাওয়া যায়:

৬. নিজের জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় বেছে নিন। এবং সেই সাইকেল অনুযায়ী ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান। যদি পরিমান মত ৮ ঘণ্টা ঘুমাতে পারেন তাহলে দুপুরে আর ঘুম আসবে না।

৭. সকালে চিনিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই আপনাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে যার কারণে দুপুর হলে অনেক বেশি ক্লান্তির কারণে ঘুম ঘুম ভাব চলে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!