1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুদকের মামলায় খালাস পেলেন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুদকের মামলায় খালাস পেলেন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম

প্রতিনিধি

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় নয় বছর আগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামি সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় দেন ।

আব্দুস সালামের আইনজীবী আলহাজ মো. বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন। রায় ঘোষণার সময় আব্দুস সালাম আদালতে হাজির ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২১ নভেম্বর আব্দুস সালামকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। আইন অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা থাকলেও একাধিকবার সময় নিয়ে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

২০১৭ সালের গত ৮ জানুয়ারি এই সময় শেষ হয়। ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আব্দুস সালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!