1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজ বেগমের জামিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজ বেগমের জামিন

প্রতিনিধি

ঢাকা: দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সৈয়দা সাজিয়া শারমিন।

শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে ওই তিন মামলায় মমতাজ বেগমের জামিনের ক্ষেত্রে আইনগত বাধা দূর হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সেসব মামলার আইনগত অবস্থার ওপর পরবর্তী কার্যক্রম নির্ভর করবে।

আদালতের আদেশের বিস্তারিত লিখিত পর্যবেক্ষণ পরে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!