1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই মিনিটে বাইক চুরির কৌশল দেখালেন হ্যান্ডকাপ পরা আসামি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুই মিনিটে বাইক চুরির কৌশল দেখালেন হ্যান্ডকাপ পরা আসামি

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২৩ মে রাতভর নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সুধারাম ও লক্ষ্মীপুরের রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিন আসামিকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তারা হলেন- কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খায়ের কমিশনার বাড়ির মোমিনুল হকের ছেলে রকিবুল হক তামিম (২৮), সূবর্ণচরের চরক্লার্ক গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০) ও সদরের অশ্বদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভক্তারপুর গ্রামের মজিবুল হকের ছেলে নুরনবী রাজু (২৯)।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী  বলেন, গত ৪ মে রাতে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শরীয়ত উল্যা তার ভাড়া বাসার সামনে থেকে টিভিএস মোটরসাইকেল চুরির অভিযোগ করেন। পরে গত ২৩ মে সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই মোটরসাইকেলসহ আসামি তামিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাতভর অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেলসহ অপর আসামিদের গ্রেপ্তার করা হয়। তারপর তাদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়। আদালতে সোপর্দের আগে থানার সামনে তামিম আমাকে বাইক চুরির কৌশল দেখিয়েছে। তা সচেতনতার জন্য আমার ফেসবুকে পোস্ট করেছি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ  বলেন, আসামিরা আন্তঃজেলা বাইক চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা এক জেলায় বাইক চুরি করে অন্য জেলায় বিক্রি করেন। আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তারা কীভাবে মাত্র দুই মিনিটে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় তার কৌশল দেখিয়েছে। আদালতে সোপর্দ করা হলে দুই জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, সুকৌশলে এভাবে মোটরসাইকেল চুরি সম্ভব তা আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম। তাই আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে। বাইকটা অরক্ষিত না রাখা। কিছুক্ষণ পর পর খবর রাখা। আমরা অহরহ বাইক চুরির অভিযোগ পাচ্ছি। আমরা নিষ্পত্তি করছি। তবে সবার আগে নিজেকে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!