1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত, চীন সফরের মধ্যেই বড় ঘোষণা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত, চীন সফরের মধ্যেই বড় ঘোষণা

প্রতিনিধি

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। ঢাকায় দায়িত্ব গ্রহণের পরপরই ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) থেকে ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ শুরু হবে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি অগ্রাধিকার পেয়েছে।

একই সময়ে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিয়েছে। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও প্রটোকল সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রযোজ্য।

ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে বেইজিং সফর করছেন। সফরে তিস্তা প্রকল্প, নদী ব্যবস্থাপনা, অবকাঠামো সহযোগিতা এবং অন্যান্য কৌশলগত বিষয়ে বাংলাদেশ-চীন আলোচনা চলছে।

এ কারণে ভারতের এই পদক্ষেপের সময় নির্বাচন নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। কেউ এটিকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন গতি বিবেচনায় দিল্লি দ্রুত কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে।

সাবেক কূটনীতিকদের মতে, দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী হওয়ায় বাংলাদেশে দায়িত্বের শুরুতেই একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছে ভারত। অন্যদিকে, বর্তমান কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দীর্ঘদিনের অনুরোধের পর এখন ভিসা চালুর সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক ভূরাজনীতির প্রভাবও থাকতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তা ও প্রশাসনিক কারণে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর সেই সেবা পুনরায় চালু হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!