1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই দিনের সফরে ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুই দিনের সফরে ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

প্রতিনিধি

দুই দিনের সরকারি সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠনের পর এটি হবে চীন থেকে বাংলাদেশ-এ বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর।

জানা গেছে, ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে তিনি ঢাকায় আসবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম-এর। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সুন ওয়েইডংয়ের আসন্ন সফর নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের পূর্ণাঙ্গ পর্যালোচনা হবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের নতুন সুযোগ খুঁজে বের করা হবে।

সফরকালে সুন ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতা ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!