1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই ওভারের পর ওয়াংখেড়ের পিচ হতবাক করেছিল ভারতকে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুই ওভারের পর ওয়াংখেড়ের পিচ হতবাক করেছিল ভারতকে

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারত। পাওয়ার প্লেতে চার উইকেট পড়ে তাদের। ওয়াংখেড়ের পিচের এমন আচরণে হতবাক হয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। ভারতের সহঅধিনায়ক অক্ষর প্যাটেল স্বীকার করলেন, ওয়াংখেড়ের পিচ তাদের অপ্রস্তুত করে দিয়েছিল।

বিপর্যস্ত পরিস্থিতি থেকে ভারত ঘুরে দাঁড়ায় অক্ষর ও অধিনায়ক সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ জুটিতে। সহঅধিনায়ক ম্যাচ শেষে বললেন, ‘সাধারণত মুম্বাইয়ের উইকেট ফ্ল্যাট। কিন্তু এটা ছিল ভিন্ন। তাই ১৪০-১৫- করতে আমরা আমাদের পরিকল্পনায় পরিবর্তন এনেছিলাম। দুই ওভারের পর আমরা হতবাক হয়েছিলাম। যখন আমি ব্যাট করতে নামলাম, তখন ১৪০ পর্যন্ত নিতে চেয়েছিলাম। তারপর এক ওভারে এলো ২১ রান এবং পরে সূর্য আরও বেশি রান করল।’

যুক্তরাষ্ট্র অপ্রত্যাশিতভাবে ধাক্কা খায় আলী খানের ইনজুরিতে। নিজের প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান দেওয়া এই বোলার অভিষেক শর্মাকে গোল্ডেন ডাকের শিকার বানান। তার ইনজুরিতে বাকি দুই ওভার বল করতে পারেননি আলী। যুক্তরাষ্ট্র সৌরভ নেত্রাভালকারের হাতে বল দেয়। এই দুই ওভারে ২১টি করে মোট ৪২ রান দেন।

অক্ষর জানালেন, শুরুর ধস ভারতীয় দলের জন্য ভালো অভিজ্ঞতা ছিল। তিনি বললেন, ‘শুরুর দিকে যে উইকেট পড়েছে তা ক্রিকেটের অংশ। তাও ভালো প্রথম ম্যাচেই এমন কিছু হলো। ক্রিকেটে পিচ বুঝতে পারা গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতার কারণে আমরা আরও ভালো কিছু করতে পারব।’

পিচ নিয়ে কথা বলেছেন মোহাম্মদ সিরাজও। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়ে তিন উইকেট নিয়েছেন। তিনি বললেন, ড্রেসিংরুমে এনিয়ে কথা বলেছেন ইশান কিষাণ। অক্ষর বললেন, ‘যখন ইশান খেলছিল, সে বলছিল যে এটা দুই গতির পিচ। আমাদের মনে হয়েছিল ১৭০ ভালো স্কোর, সেটাই সঠিক প্রমাণিত হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!