1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতার জমি-দোকান ও বাণিজ্যিক স্পেস ক্রোক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতার জমি-দোকান ও বাণিজ্যিক স্পেস ক্রোক

প্রতিনিধি

দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতার জমি-দোকান ও বাণিজ্যিক স্পেস ক্রোক
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার চুয়াডাঙ্গা সদরের ৬৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দশমিক ৪৩৯৭ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, রাজশাহীর বোয়ালিয়ার থিম ওমর প্লাজায় নির্মাণাধীন মার্কেটের ৩৩ লাখ ৯১ হাজার টাকার দোকান-জমি এবং ঢাকার রমনায় ৭ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা মূল্যের ২৩৯ বর্গফুটের বাণিজ্যিক স্পেস ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সবিতা আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৫ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ২৮৭ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবে ১০৭ কোটি ২০ লাখ ৭১ হাজার ৫১ টাকা জমা ও ১০৬ কোটি ৮ লাখ ২ হাজার ৮৭৬ টাকা উত্তোলনসহ মোট ২১৩ কোটি ২৮ লাখ ৭৩ লাখ ৯২৭ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে মামলা দায়ের করা হয়।

তদন্তকালে রেকর্ডপত্র-তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামির নামীয় ও তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এ অবস্থায় স্থাবর সম্পত্তি ক্রোক করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!