1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিয়াবাড়িতে হচ্ছে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দিয়াবাড়িতে হচ্ছে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বন

প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে উত্তরা দিয়াবাড়ী ৪ নম্বর ব্রিজসংলগ্ন ১১ নম্বর লেকপাড়ের পূর্ব পাশে গ্রীন বেল্ট চিহ্নিত এলাকায় দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বন গড়ে তুলছে ডিএনসিসি। বুধবার (২৬ নভেম্বর) উত্তরায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ প্রায় ৫৪.৬৩ কাঠা আয়তনের এ বনায়ন প্রকল্প উদ্বোধন করেন। এখানে প্রচলিত মিয়াওয়াকি পদ্ধতির পাশাপাশি আধুনিক পরিবেশ ভাবনা সংযুক্ত করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, এই নগর বনায়ন এলাকায় প্রায় ১৪ হাজার চারা রোপণ করা হচ্ছে, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ২২৫ প্রজাতির দেশীয় ফলজ, বেরিজাত, ফুল, ঔষধি, কাঠজাত, শোভাবর্ধনকারী, কনিফার, গুল্ম ও ঝোপালো প্রজাতির গাছ। মানুষ ও প্রকৃতির পারস্পরিক সংযোগ জোরদারে বায়োফিলিক ধারণাকে প্রাধান্য দিয়ে বায়োমিমিক্রি নীতিমালার আলোকে সংবেদনশীল স্থানিক নকশার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ বনাঞ্চলে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে এবং দোঁ-আঁশ মাটির সঙ্গে নির্ধারিত পরিমাণে ভার্মি কম্পোস্ট, অর্গানিক ফার্টিলাইজার, বোন মিল, কোকোডাস্ট, রাইস হাস্ক ও তরল সার মিশ্রণ করে বনোপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। এ বনায়নে অন্তর্ভুক্ত করা হয়েছে সুপ্রশংসিত জাপানি ধারণা ‘শিনরিন ইয়োকু’ বা ফরেস্ট বাথিং কার্যক্রম, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ঢালু ও আঁকাবাঁকা পথ, ঘন বনের ভেতর এবং লেকের পাড় ঘেঁষে পদচারণার ব্যবস্থা রাখা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নির্ধারিত নকশা অনুযায়ী গ্রীন বেল্ট চিহ্নিত এলাকায় এ নগর বনায়নটি বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!