1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দারচিনির স্বাস্থ্য কথা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দারচিনির স্বাস্থ্য কথা

প্রতিনিধি

ওজন বাড়ছে? কোলেস্টেরল বাড়ছে? হার্টের রোগের দিকে এগোচ্ছেন? ঘরোয়া টোটকা দারচিনি। ইনসুলিন, কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকবে। সকালে মধু দিয়ে দারচিনি বা দারচিনি চায়ের জবাব নেই।

স্বাভাবিক পরিবেশে এই গাছের উচ্চতা ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। আদি নিবাস শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশসহ ভারত, ইন্দোনেশিয়া ও চিনেও প্রচুর উত্পাদন। গাছের চামড়া মশলা হিসাবে বৃবহৃত। এর ছালে থাকে সিনামাল ডিহাইড। অপূর্ব গন্ধের জন্য দায়ী। পাতায় থাকে ইউজিনল। দারচিনিতে থাকে সামান্য প্রোটিন। কিন্তু এতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন।

ব্লাড সুগার নিয়ন্ত্রণ: টাইপ–টু ডায়াবেটিস রোগীদের জন্য দারচিনি খুব  উপকারি। কারণ, এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।

ওজন নিয়ন্ত্রণ: দেহের রক্ত তরল থাকতে সাহায্য করে দারচিনি। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। মাত্র ২ ঘণ্টার মধ্যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ প্রায় ১০ শতাংশ কমিয়ে দিতে পারে দারচিনি। দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে।

বাতের ব্যথা কমায়: দারচিনিতে রয়েছে প্রচুর ম্যাঙ্গানিজ। মজবুত হাড়, রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে। বাতের ব্যথায় দারচিনির তেল বা চা উপকারি। ব্যথা কমাতে দারচিনি ও মধু দারুণ কাজ করে। হাড়ের জোড়ায় ব্যথা হলে হালকা গরম জলে ১ চামচ মধু ও দারচিনি গুঁড়ো মিশিয়ে ব্যথার জায়গায় আস্তে আস্তে মালিশ করলে ব্যথা কমবে।  

ক্ষত সারায়: পৃথিবীর সেরা ৭ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে দারচিনি। শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতে এই মশলা কার্যকর।

ক্যানসার প্রতিরোধক: গ্যাস্ট্রিক আলসার, মেলানোমা বা ত্বকের মেলানিন কোষ মিলে যে টিউমার হয়, তার সম্ভাবনা কমায় দারচিনি। লিউকোমিয়া ও লিমফোমা ক্যানসারের কোষগুলির প্রভাব কমায়।

খাদ্য–বিষক্রিয়া রোধ: খাদ্যে বিষক্রিয়া হলে দারচিনি খেলে উপকার পাওয়া যায়। পাকস্থলীর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করে। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। দারচিনি ও মধু পেটে ব্যথা কমায়। অ্যাসিডিটি দূর করে। রাতে শোওয়ার আগে দারচিনির সঙ্গে হরীতকীর গুঁড়ো মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!