1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাবি আদায়ে ইসির সদিচ্ছা না দেখালে “সব ধরনের পন্থা” অবলম্বন করবে ছাত্রদল: রাকিবুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দাবি আদায়ে ইসির সদিচ্ছা না দেখালে “সব ধরনের পন্থা” অবলম্বন করবে ছাত্রদল: রাকিবুল ইসলাম

প্রতিনিধি

 ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচনী ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আজকের মধ্যে তাদের দাবি আদায়ে ইসির সদিচ্ছার প্রকাশ না হয়, তবে তারা তাদের সব ধরনের পন্থা অবলম্বন করবে। তিনি জানান, বর্তমানে তারা শুধুমাত্র মূল সড়ক অবরোধ করছেন, তবে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও বিবেচনায় আনা হবে।

রাকিব বলেন, “দ্বিতীয় দিন আমাদের ঘেরাও কর্মসূচি চলছে। আমাদের নেতাকর্মীরা গতকালই রোদ উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে অবস্থান করেছেন। দাবি আদায় না হলে সারারাতও আমরা এখানেই থাকবো।” তিনি আরও জানান, আজকের দিনে দাবি আদায় ছাড়া তারা কমিশনের সামনে থেকে সরবেন না এবং আগামী ২২ জানুয়ারি থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।


ছাত্রদলের প্রধান অভিযোগ:

১. পোস্টাল ব্যালট ইস্যু: নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. হঠকারী সিদ্ধান্ত: বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা ইসির স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।

৩. বিশ্ববিদ্যালয় নির্বাচনে হস্তক্ষেপ: বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!