1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাঁড়িয়ে নামাজ শুরু করার পর বসে আদায় করা যাবে? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দাঁড়িয়ে নামাজ শুরু করার পর বসে আদায় করা যাবে?

প্রতিনিধি

নামাজের বাহির এবং ভেতরে মোট ১৩টি ফরজ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়াই নিয়ম। তবে বেশ কিছু কারণে বসে নামাজ পড়া যায়।

কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ শুরুর অসুস্থ হয়ে যায়। যেমন, কোমড় বা পায়ে ব্যথা দেখা দেয় তাহলে সে ব্যক্তির জন্য বসে নামাজ শেষ করা জায়েজ হবে।

আলেমদের মতে, ফরজ নামাজ দাঁড়িয়ে শুরু করার পর বাস্তবেই যদি এমন ওজর দেখা দেয়, যার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া বেশি কষ্টকর হয়ে যায় তাহলে বাকি নামাজ বসে পড়া জায়েজ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য বসে নামাজ পড়া সহিহ হয়েছে। -(ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৭; রদ্দুল মুহতার ২/১০০)

হাদিসে এসেছে রাসুল (সা.) বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো, তাহলে ইশারা করে নামাজ আদায় করো। (বুখারি, হাদিস : ১০৫০)

কোরআন ও হাদিসের আলোকে আলেমগণ বেশ কিছু কারণে বসে নামাজ পড়াকে জায়েজ বলেন। বসে নামাজ পড়া জায়েজের কারণগুলো হলো—

১. কোনো অসুস্থতা বা বিশেষ কোনো কারণে দাঁড়াতে অক্ষম হওয়া।
২. রোগ বেড়ে যাওয়া।

৩. দাঁড়িয়ে নামাজ পড়লে বাস্তবিকভাবেই আরোগ্য লাভ বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকলে।

৪) অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়লে এতোটা কষ্ট হয় যে এতে নামাজের খুশু-খুজু নষ্ট হয়ে যায়। যদি এর থেকে কম কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়া জায়েজ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!