1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দশ ঘণ্টায় ১৯৬ মামলা এক্সপ্রেসওয়েতে পুলিশের অভিযান - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

দশ ঘণ্টায় ১৯৬ মামলা এক্সপ্রেসওয়েতে পুলিশের অভিযান

প্রতিনিধি

পদ্মা সেতুর দক্ষিণে জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টির জন্য হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। সোমবার (২৭ মার্চ) থেকে এ অভিযান শুরু হয়। যা আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত চলবে।

অভিযানের প্রথম দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টায় পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা থেকে বগাইল টোল প্লাজা পর্যন্ত ২৩ কিলোমিটার পথে দ্রুতগতির কারণে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসকে ১৯৬ মামলা দেওয়া হয়েছে।
মাদারীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ওই অংশে ঢাকামুখী দুটি ও ভাঙ্গামুখী দুটিসহ মোট চারটি দল এ অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ১০ জনসহ মোট ৪০ জন সদস্য ছিলেন।

মাদারীপুর হাইওয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এত অল্প সময়ে হাইওয়ের ২৩ কিলোমিটার অংশে দ্রুত গতির কারণে ১৯৬টি মামলা করার নজির নেই। এ সময় দ্রুতগতির কারণে মামলা করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি বলেন, আমরা আশা করছি আমাদের এ বিশেষ অভিযান ফলপ্রসূ হবে এবং মহাসড়কে চলাচলকারী গাড়ির চলকেরা সচেতন হবে এবং মহাসড়কের গতিসীমা মেনে যানবাহন চালাবেন। এতে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!