1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন : মেজর (অব.) হাফিজ উদ্দিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন : মেজর (অব.) হাফিজ উদ্দিন

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, দল দেখে ভোট দেবেন না, মানুষ দেখে ভোট দেবেন। যে ব্যক্তিকে মনে করবেন আপনাদের নেতা হওয়ার যোগ্য যে দলেরই হোক সেই ব্যক্তিকে ভোট দেবেন। আমি অন্ধ রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সমাজকে শিক্ষিত দেখতে চাই, গুন্ডা-পান্ডা আর মাস্তানের রাজনীতি আর দেখতে চাই না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত রাজনীতি, এটি দেশকে ধ্বংস করছে। সুতরাং ভোট দেওয়ার সময় বিচার-বিবেচনা করে দেবেন। অশিক্ষিত ও মূর্খদেরকে ভোট দেবেন না। দেশপ্রেমিক, সুনাগরিক, ও শিক্ষিত ব্যক্তিদের ভোট দেবেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার লালামোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজিত এক অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান আমলে শিক্ষার অনুকূল পরিবেশ ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরই অশিক্ষিত-মূর্খের দল রাষ্ট্রক্ষমতায় চলে গিয়েছে, তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষাঙ্গনে রাজনীতিকে অনুপ্রবেশ করানো হয়েছে। সাম্প্রতিককালে শিক্ষাব্যবস্থায় ভালো কোনো কিছুর চর্চা দেখি না।

তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে বসে কীভাবে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করা যায়, কীভাবে এ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায় এসব নানা ষড়যন্ত্রে লিপ্ত। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের সবার জন্য একটা সুযোগ এসেছে, যেখানে আবার নতুন করে আমরা বাংলাদেশের ভবিষ্যত বিনির্মাণ করতে সক্ষম হব। আমরা আশা করি, আপনারা সেই দিন ভোট দিয়ে সৎ ও অভিজ্ঞ ব্যক্তিকে বেছে নেবেন।

সভায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন সভাপতিত্বে বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ। এ ছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!